সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট: চার মামলায় গ্রেফতার ৫৬

Reporter Name / ৩৯১ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মিছিল-সমাবেশ থেকে হঠাৎ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন শহরে সহিংসতা ও হামলার এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল চারটা পর্যন্ত এসব ঘটনায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার সকালে পুলিশের বরাত দিয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়, সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এ হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা।

এসব ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে দৃঢ় পদক্ষেপ হিসেবে সোমবার রাতে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করে পুলিশ। পাশাপাশি আন্দোলনের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার কাজও চলমান। এই অভিযান চলতে থাকবে যতক্ষণ না সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা যায়।

সরকারি বিবৃতিতে তদন্তে সহায়তার জন্য কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা যারা করছে, তাদের অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি করতে একসঙ্গে কাজ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category