৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৪
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

এয়ারপোর্ট-খাদিম-সাহেববাজার রাস্তার উন্নয়ন ও গোলাপগঞ্জের শিকপুরে ব্রিজ নির্মাণের দাবীতে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন মঙ্গলবার

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর হতে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলা সহ অন্যান্য উপজেলার প্রবাসীরা যানজট এড়িয়ে সহজে সিলেট সদরের খাদিম-সাহেববাজার বাইপাস রোড হয়ে যাতায়াতের সুবিধার্থে এয়ারপোর্ট-খাদিম-সাহেববাজার রাস্তা দু’লেনে উন্নয়নের দাবীতে আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সদস্য আজিমুর রহমান বোরহান, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাসুদুল হক ছানু প্রমুখ।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খাদিম-সাহেববাজার ৩০০ ফুট রাস্তা সম্প্রসারণ করে, দুই লেনে উন্নীত করতে হবে। এছাড়াও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মধ্যবর্তী কুশিয়ারা নদীর ওপর প্রস্তাবিত শিকপুর সেতু অবিলম্বে নিমার্ণ কাজ শুরু করার জন্য জোর দাবী জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের নাগরিকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo