৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৭
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

জামায়াত-শিবিরের অপশক্তি ও গুজবের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে শাহপরান থানা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • আপডেট সোমবার, ১৬ জুন, ২০২৫

জামায়াত-শিবিরের অপশক্তি ও নানা ধরনের গুজবের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শাহপরান থানা বিএনপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন ২০২৫ তারিখে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, বিবেকবান মানুষ বলছেন—দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। স্থানীয় থানা বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর যৌথ পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। এছাড়া এতে যৌথ সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তব্যে শাহপরান থানা বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া জামায়াত-শিবিরের অপশক্তি ও বিভিন্ন গুজবের বিরুদ্ধে নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

শাহপরান থানা বিএনপির সভাপতি আনোয়ার আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মী সমাবেশে সিলেট মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo