৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৪
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

আবদুল কাদির জীবন
  • আপডেট শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের “বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশন” (সাবেক শিক্ষার্থীদের সংগঠন) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১১ ঘটিকার সময় বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার রজতজয়ন্তী পূর্তি উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০১১ সালে দাখিল ২য় ব্যাচের শিক্ষার্থী, বর্তমানে আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক আবদুল কাদির জীবনকে আহবায়ক ও মাদ্রাসার ২০১২ সালে দাখিল ৩য় ব্যাচের শিক্ষার্থী, বর্তমানে মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানকে সদস্য সচিব করে ৩৩ সদস্য (২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৭ টি ব্যাচের ছেলে ১৭ ও মেয়ে ১৬ জন ) বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

ছেলে প্রতিনিধিদের মধ্যে, ২০১০ সালের ১ম ব্যাচের মোঃ খলিলুর রহমান, ২০১১ সালের ২য় ব্যাচের আনসার আলী, ২০১২ সালের ৩য় ব্যাচের হাফিজুর রহমান, ২০১৩ সালের ৪র্থ ব্যাচের মোঃ খলিলুর রহমান, ২০১৪ সালের ৫ম ব্যাচের মোঃ আমিনুল ইসলাম সোহেল, ২০১৫ সালের ৬ষ্ঠ ব্যাচের আব্দুল আহাদ, ২০১৬ সালের ৭ম ব্যাচের মোঃ আইয়ুব আনসারী, ২০১৭ সালের ৮ম ব্যাচের মোহাম্মদ আব্দুল্লাহ জুয়েল, ২০১৮ সালের ৯ম ব্যাচের মুহিবুল ইসলাম মামুন, ২০১৯ সালের ১০তম ব্যাচের ওয়াহিদুর রহমান জুনায়েদ, ২০২০ সালের ১১তম ব্যাচের আফজাল হুসাইন, ২০২১ সালের ১২ তম ব্যাচের মোঃ রাকিব আলী, ২০২২ সালে ১৩ তম ব্যাচের ফরহাদ আলী সায়েম, ২০২৩ সালে ১৪ তম ব্যাচের হাবিবুর রহমান মিছবাহ, ২০২৪ সালের ১৫ তম ব্যাচের জামিল আহমদ, ২০২৫ সালের ১৬ তম ব্যাচের আব্দুল্লাহ আল মাহমুদ, ২০২৬ সালের ১৭ তম ব্যাচের ইমরান হোসেন।

মেয়ে প্রতিনিধিদের মধ্যে, ২০১০ সালের ১ম ব্যাচের মেয়ে শিক্ষার্থী ছিলেন না, ২০১১ সালের ২য় ব্যাচের হাসিনা আক্তার, ২০১২ সালের ৩য় ব্যাচের তামান্না আক্তার, ২০১৩ সালের ৪র্থ ব্যাচের রোমানা আক্তার, ২০১৪ সালের ৫ম ব্যাচের হাফসা আক্তার, ২০১৫ সালের ৬ষ্ঠ ব্যাচের আকলিমা আক্তার, ২০১৬ সালের ৭ম ব্যাচের সায়মা আক্তার নাজু, ২০১৭ সালের ৮ম ব্যাচের কলসুমা আক্তার, ২০১৮ সালের ৯ম ব্যাচের নাজমা বিনতে জলি , ২০১৯ সালের ১০ম ব্যাচের সুজিনা বেগম, ২০২০ সালের ১১তম ব্যাচের সুমাইয়া খানম মাহবুবা, ২০২১ সালের ১২ তম ব্যাচের মরিয়ম বেগম, ২০২২ সালে ১৩ তম ব্যাচের সুমাইয়া বেগম, ২০২৩ সালে ১৪ তম ব্যাচের আয়েশা আক্তার, ২০২৪ সালের ১৫ তম ব্যাচের হামিদা আক্তার, ২০২৫ সালের ১৬ তম ব্যাচের নোহা মনি, ২০২৬ সালের ১৭ তম ব্যাচের সাজিনা ইয়াসমিন ওয়ামা। এছাড়া ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাশ কৃত সকল শিক্ষার্থীরা এই অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার আরশ আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রইছ আলী, মাদ্রাসার শিক্ষক শফিক আহমদ ও সঞ্জয় দাশ। এছাড়া সাবেক ও বর্তমানদের মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo