সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের ‘বার্ষিক বনভোজন-২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে

আবদুল কাদির জীবন / ১০১১ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

“ঘরে আর নাহি বসি, চলো যাই ঘুরে আসি” স্লোগানে আনন্দ-উল্লাস আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সিলেটস্থ বাসিন্দাদের প্রাণের সংগঠন শান্তিগঞ্জ সমিতি সিলেটের ‘বার্ষিক বনভোজন-২০২৫‘।

গত শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সারাদিনব্যাপি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাহিল রিসোর্টে সমিতির প্রায় পঞ্চাশজন সদস্য নিয়ে এই ভ্রমণ সম্পন্ন হয়।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও পুবালী ব্যাংক লিমিটেড সিলেট সরকারি মহিলা কলেজেের ম্যানেজার মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক স্বপনের পরিচালনায় বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন “শান্তিগন্জ সমিতি সিলেট “এর সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সাধারণ সম্পাদক হয়রত আলী তালুকদার, সাবেক সহ সভাপতি রোটারিয়ান আলমগীর হোসেন, বদরুল আলম টিপু, সুয়েব আহমদ, নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সিহাব খান, দানিয়েল হাসান, সহ সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ ,হেলাল আহমদ,অর্থ সম্পাদক শাইরুল ইসলাম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবন, সহ প্রচার সম্পাদক রাজিব হোসাইন, সিনিয়র সদস্য মাষ্টার তালেব হোসেন, মাষ্টার আতিকুর রহমান, ইকবাল হোসেন, রেজওয়ানুল হক, শায়খুল ইসলাম, শান্তিগন্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, আব্দুল গফফার, ভুলন কান্তি তালুকদার, শামছুল ইসলাম সাপ্তাব, ফারেজ আহমদ বশির, নুরুল আমিন রুহুল, দেলোয়ার হোসেন, আমির উদ্দিন শিহাব, ছামির আহমদ, দিলিপ দাশ, সুহেল আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, ফিরোজ আহমদ, রাসেল আহমদ, হেলাল আহমদ, আলী আহমদ ভুইয়া, মঞ্জুর আলম প্রমুখ। অনুষ্টানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান তেলাওয়াত করেন শিল্পী মোঃ সোহেল আহমদ।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের ‘বার্ষিক বনভোজন-২০২৫’ বাস্তবায়ন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বদরুল আলম টিপু, আলমগীর হোসাইন, সুয়েব আহমদ, সৈয়দ আলী জাবেদ, সাইরুল ইসলাম চৌধুরী, আবদুল কাদির জীবন, সাইদুল ইসলাম সাইদ। শান্তিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক বনভোজনের টি-শার্ট ও বিভিন্ন ইভেন্টের পুরস্কার ডোনেশন করেছেন রিমা ট্রাভেলসের স্বত্বাধিকারী ও সংগঠনের সদস্য সচিব এমদাদুল হক স্বপন ও সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন এবং বাস দিয়ে সহোযোগিতা করেছেন, সংগঠনের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category