সর্বশেষ:
নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন

আবদুল কাদির জীবন / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর

— মোহাম্মদ আতিকুর রহমান

শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। জ্ঞানভিত্তিক, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সুন্দর সমাজ গঠনের কারিগর হিসেবে তাঁরা শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন; বরং তাঁরা আমাদের চিন্তা-চেতনা, মনন ও মূল্যবোধের পথপ্রদর্শক।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমান।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় সিলেট নগরীর জালালাবাদে অবস্থিত আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে প্রিয় শিক্ষকদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমান আরও বলেন, “শিক্ষক দিবসে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও অবদানের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। একজন আদর্শ শিক্ষকই পারেন একটি প্রজন্মকে আলোকিত করে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে।”

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক, মো. রুহুল আমিন, মমতাজ বেগম, হাসিনা আক্তার, জৈবুন্নেছা খানম, কনিকা গোস্বামী, শামীমা আখতার, সনিয়া আক্তার, লোকমান হোসেন, সুজন আহমদ, কলেজ শাখার ইংরেজি প্রভাষক আবদুল কাদির জীবন, অর্থনীতি প্রভাষক আব্দুল মুমিনসহ শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। শিক্ষার্থীদের এমন সুন্দর ও ব্যতিক্রমধর্মী আয়োজনে মুগ্ধ হন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় মুহূর্তে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের হাতে গোলাপ ফুলের তোড়া তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পাশাপাশি শিক্ষার্থীরা শিক্ষকদের কলমসহ বিভিন্ন শিক্ষাসহায়ক উপহার প্রদান করেন।

এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের এমন আন্তরিক আয়োজনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category