৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৩
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান, জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউসজেন। বার্ষিক এই সম্মেলনটি আসন্ন ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউসজেন সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জুলাইয়ের অভ্যুত্থান, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

হিউসজেন বলেন, বাংলাদেশ সম্পর্কে ভুয়া সংবাদ এবং ভুল তথ্য প্রচারের জন্য ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।

পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর মতো একটি আইন প্রণয়ন করতে পারে, যা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কন্টেন্ট প্রচারে সতর্ক থাকার জন্য বাধ্য করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মুর্শেদও বৈঠকে অংশ নেন।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo