সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

খাদিম নগর ইসলামী যুব পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ৪১০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সদর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার ধুপাগুল পয়েন্টে খাদিম নগর ইসলামী যুব পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
খাদিম নগর ইসলামী যুব পরিষদের সভাপতি সৈয়দ মাসউদুর রহমান মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজিনগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফিয সাজ্জাদুর রহমান শামিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিয আসজাদ খান।
বক্তব্য রাখেন জামেয়া আবু হুরায়রা রাঃ আল ইসলামিয়া মহালদিক মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়া খান, উপদেষ্টা হাবিবুর রহমান পংকি, উপদেষ্টা সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, উপদেষ্টা মঈনুদ্দিন, সহ সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি কাওছার আহমদ, গোধুলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাজন আহমদ, মংলিপার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম, বড়শলা জামে মসজিদের ছানি ইমাম মাওলানা আব্দুল মজিদ নোমান, মহালদিক জামে মসজিদের ইমাম হাফিয মাওলানা তরিকুল ইসলাম মুন্না প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইসলামি ও সামাজিক সংগঠন সহ দলমত নির্বিশেষে সকল শ্রেণির মুসলিম তৌহিদী জনতা।
এ সময় বক্তারা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নিরিহ মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন এবং প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব হিসেবে ইসরায়লী সকল পণ্য বয়কট করার আহবান জানান এবং পরবর্তী গাযার মুসলমানদের সাহায্য চেয়ে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে অদ্যকার সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category