সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলামের মৃত্যুতে ’শান্তিগন্জ সমিতি সিলেট’র শোক

আবদুল কাদির জীবন / ৬১২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ জেলার শান্তিগন্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শান্তিগন্জ সমিতি সিলেট-এর নেতৃবৃন্দ।

বুধবার (৯ এপ্রিল ২০২৫) রাত ১১টার সময় সিলেট এম.এ.জী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) এক যৌথ শোক বার্তায় শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক ও পূবালী ব্যাংকের ম্যানেজার মো: কবিরুল ইসলাম ও সদস্য সচিব এবং জে.বি.বি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলের মৃত্যুতে সমাজের অনেক ক্ষতি হয়েছে, সমাজ হারিয়েছে একজন অভিভাবক ও ভালো মানুষ।

নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category