৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৮
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেপ্তার ১

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

চোরাই পথে ভারতীয় প্রসাধনসামগ্রী এনে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চোরাই পথে ভারতীয় প্রসাধনসামগ্রী এনে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর হেফাজত থেকে ৪৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়।

আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান। তিনি বলেন, গতকাল রোববার বনশ্রী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আলম ওরফে বাবু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান এবং ফিরোজের বাসা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান আরও বলেন, কুমিল্লা সীমান্ত দিয়ে এসব প্রসাধনী বাংলাদেশে ঢুকেছে। চোরাই পথে আনা এই প্রসাধনসামগ্রীতে ছয় লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo