সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

অতিরিক্ত চুলকানি হলে দ্রুত যা করবেন

Reporter Name / ৩৯০ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

লাইফস্টাইল ডেস্ক

শীতে বাড়ে অ্যালার্জির সমস্যা। কারণ এ সময় ত্বক শুকিয়ে খসখসে হয়ে যায়, কখনো আবার ফুসকুড়িও ওঠে, যা যন্ত্রণাদায়ক। চিকিৎসার পরিভাষায় এরই নাম ‘অ্যাটপিক ডার্মাটাইটিস’।

অ্যালার্জির কারণে অথবা বিশেষ কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এমন হতে পারে। তার জন্য অতিরিক্ত ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। ঘরোয়া উপায়েই ত্বকের স্বাস্থ্য ভালো থাকতে পারে।

চুলকানির সমস্যা কমাতে কী করবেন?

ময়েশ্চারাইজার ব্যবহার করুন

ত্বকের সমস্যা থাকলে সারা বছর ঈষদুষ্ণ জলে স্নান করা ভাল। স্নান করার পরেই সারা শরীরে ভাল করে মেখে নিতে হবে ময়েশ্চারাইজার। কী ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, তা চিকিৎসকের থেকে জেনে নিতে হবে।

ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন

বাইরে থেকে ফিরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। বেসিক ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের রুটিনটা ভাঙলে একদম চলবে না। ত্বকে সাবানের পরিবর্তে হালকা কোনো ক্লিনজার ব্যবহার করুন।

ওটমিলের প্যাক মাখুন

হালকা গরম পানিতে ২০০ গ্রাম মতো ঘন করা দুধ আর ওটমিল মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। প্যাকটা মুখে কিছুক্ষণ মেখে রেখে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

অ্যালোভেরা জেল ও কর্ন স্টার্চ মাখুন

ত্বকের জ্বালাভাব বা চুলকানি জাতীয় সমস্যার সমাধানে অ্যালোভেরা আর কর্ন স্টার্চের উপকারিতা উল্লেখযোগ্য। তিন ভাগ অ্যালোভেরা জেল ও এক ভাগ কর্ন স্টার্চ একসঙ্গে মিশিয়ে চুলকানির জায়গায় লাগাতে পারেন।

ভিটামিন ই অয়েল ও লেবুর রস

১ চা চামচ মতো ভিটামিন ই সমৃদ্ধ তেল ও ২ চা চামচ লেবুর রস মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। এতে চুলকানি কিছুটা কমবে।

গ্রিন টি

হালকা গরম পানিতে গ্রিন-টি ব্যাগ ভিজিয়ে চুলকানির জায়গায় লাগালে আরাম পাওয়া যায়।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category