সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

হোটেলকক্ষে গোপন ক্যামেরা : শনাক্ত করবেন যেভাবে

Reporter Name / ৬৭৮ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

কাজের ক্লান্তি কাটাতে ঘুরতে যাওয়ার থেকে ভালো উপায় আ কিছুই নেই। আর এ কারণেই মানুষ অবকাশ যাপনের জন্য বের হন। জনপ্রিয় পর্যটন অঞ্চলে ভ্রমণকারীদের থাকার সুবিধার জন্য হোটেল থাকেই। তাই প্রিয় স্থান নির্বাচন করে অবকাশ যাপনের যেতে পারেন। তবে অনেকেই হোটেল কক্ষ আতঙ্ক কাজ করে লুকানো ক্যামেরা নিয়ে। এমনকি শপিং করতে গিয়ে ট্রায়াল রুমেও এই ভয় থেকেই যায়। তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই বুঝতে পারবেন আপনি নিরাপদে আছেন কিনা। এমনকি মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে গোপন ক্যামেরা শনাক্ত করবেন সে কৌশল উঠে এসেছে টাইম অব ইন্ডিয়া প্রতিবেদনে।

রিফ্লেকশন: স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে রুমের বিভিন্ন স্থানে ভালো করে দেখুন। গোপন ক্যামেরাগুলো প্রায়ই একটি ছোট লেন্স থাকে, যা আলো প্রতিফলিত করে। এই প্রতিফলন আপনার ফোনের ক্যামেরায় দেখা যেতে পারে।

ইনফ্রারেড সিগন্যাল খুঁজে দেখা: অনেক গোপন ক্যামেরা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে, যা মানুষের চোখে দেখা যায় না। তবে আপনার ফোনের ক্যামেরা এই ইনফ্রারেড লাইট ধরা করতে পারে। তাই, ফোনের ক্যামেরা দিয়ে চারপাশ দেখুন এবং যেকোনো অস্বাভাবিক লাইট প্যাটার্নের দিকে লক্ষ্য রাখুন।

ক্যামেরা-ডিটেকশন অ্যাপ: এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেকে ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।

ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান: আপনার ফোনের ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন কোন নতুন ডিভাইস সংযুক্ত হচ্ছে কিনা। যদি কোনও অস্বাভাবিক ডিভাইস আপনার নেটওয়ার্কে দেখা যায়, তাহলে সেটা হতে পারে গোপন ক্যামেরা।

এছাড়া, ক্যামেরা ডিটেকশন ডিভাইসও ব্যবহার করতে পারেন যা গোপন ক্যামেরা শনাক্তে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তবে, সবশেষে, আপনার নিরাপত্তার জন্য আপনি যদি কিছু সন্দেহ করেন, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সূত্র : টাইম অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category