৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৭
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সিরাতুল মুসতাকিম কনফারেন্সের স্থান পরিবর্তন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে না ‘আত-তাক্বওয়া মসজিদ কর্তৃপক্ষের সিরাতুল মুসতাকিম কনফারেন্স। নতুন স্থানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সিলেটের কুমারপাড়া এলাকায় অবস্থিত ‘আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ আয়োজনের পরিকল্পনা করেছিল। তাদের পরিকল্পনা ছিল এই কনফারেন্সটি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। তবে, কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এই কনফারেন্স আলিয়া মাদরাসা মাঠে আয়োজন করা সম্ভব হয়নি।

বিশেষ করে, সিলেটের ‘উলামা পরিষদ’ কর্তৃক উত্থাপিত প্রতিবাদ ও তাদের দেওয়া বাধার কারণে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কনফারেন্সটির জন্য আলিয়া মাদরাসা মাঠে অনুমতি দেয়নি। উলামা পরিষদের এই প্রতিবাদ এবং পুলিশ প্রশাসনের অবস্থানের পরিপ্রেক্ষিতে, ‘আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা আলিয়া মাদরাসা মাঠের পরিবর্তে তাদের নিজস্ব মসজিদ প্রাঙ্গণেই দুই দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের ‘আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’-এর মুতাওয়াল্লি আব্দুছ ছবুর চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, তাদের ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করা হয়েছিল। তবে উলামা পরিষদের প্রতিবাদের মুখে পুলিশ তাদের আয়োজনের জন্য আলিয়া মাদরাসা মাঠের অনুমতি দেয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo