সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে বঙ্গবীর ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ৮৮৩ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর মরহুম জেনারেল এম.এ.জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল গতকাল ১৬ ফেব্রুয়ারি রোববার বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) দরগায় মিলাদ ও দোয়া মাহফিল, বঙ্গবীর ওসমানীর কবর জিয়ারত ও সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা।

এ উপলক্ষে সিলেট বিভাগ গণাদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজদ এডভোকেটের সভাপতিত্বে বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, প্রখ্যাত সমরবিদ, সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন, তাঁর রচিত পাণ্ডুলিপি সরকারি উদ্যোগে প্রকাশ করা, তাঁর জীবনী স্কুল-কলেজ এর পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়।

মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তাঁর প্রতি শ্রদ্ধা অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট বিভাগ গণদাবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য লেখক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ প্রমুখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category