৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৮
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সমালোচনা ও রাজনৈতিক আক্রোশের জেরে সিলেটে ছাত্রলীগ নেতা আল আমিন মিয়ার বিরুদ্ধে ভুয়া মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • আপডেট বুধবার, ১৮ মার্চ, ২০২৬

​বিগত জাতীয় নির্বাচন এবং অনলাইনে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তীব্র সমালোচনা করার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার ক্ষোভে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আল আমিন মিয়ার বিরুদ্ধে একটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এই রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে।

​জানা যায়, কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত এই ভুয়া মামলায় (মামলা নং-১৬, জি.আর. নং-৪৪২) আল আমিন মিয়াকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। মূলত বিগত নির্বাচন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং তাদের শীর্ষ নেতৃত্বের সমালোচনামূলক মতামত প্রকাশ করায় এবং আদর্শিক কারণে তাঁর রাজনৈতিক পরিচয়ের প্রতি আক্রোশ থেকেই এই মিথ্যা মামলার সৃষ্টি করা হয়েছে।

​সম্পূর্ণ ভিত্তিহীন এই গায়েবি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় ছাত্রসমাজ ও সচেতন মহল বলছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই উদীয়মান এই ছাত্রনেতার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ সাজানো হয়েছে। অবিলম্বে আল আমিন মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত এই ভুয়া মামলা ও হয়রানিমূলক গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo