সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিক্ষার গুনগত মান উন্নয়ন ও সুন্দর জাতি গঠনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : আরিফুল হক চৌধুরী

আমির উদ্দিন, গোয়াইনঘাট, সিলেট থেকে : / ৪১৭ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন শিক্ষার গুনগত মান উন্নয়ন ও সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। মস্তিষ্কের সৃষ্টিশীল উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটাতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে বাস্তব জীবনে।শিক্ষার গুনগত মান উন্নয়ন, কলেজ অডিটোরিয়াম নির্মাণ ও জমি অধিগ্রহণ করে কলেজ কে আরও সম্প্রসারিত করতে হবে। এম সাইফুর রহমান এর হাতে গড়া প্রতিষ্ঠান কে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে।

সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে গোয়াইনঘাট সরকারি কলেজের বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমানের সভাপতিত্বে
অর্থনীতি বিভাগের প্রভাষক আতিকুর রহমান এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি,গোয়াইনঘাট কলেজের ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সাদিকুর রহমান, আব্দুশ শুকুর, সিসিক কর্মকর্তা সুহেল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, ছাত্র নেতা আবদাল হোসেন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান, পৃথ্বিশকান্তি ঘোষ, মোঃ আনোয়ারুল হক, পুলক রঞ্জন চৌধুরী, মোঃ শরিফুল ইসলাম, দিলরুবা বেগম, মোঃ দিলওয়ার হোসেন বাবর, স্টাফ কাউন্সিল সেক্রেটারি ফারুক আহমদ
সাবেক ছাত্রদের জাহাঙ্গীর আলম,সাংবাদিক আমির উদ্দিন, নুরুল ইসলাম, শীবেন দাস, কাউসার আহমদ, আমিন উদ্দিন, রুবেল আহমদ, তানজিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, কৌতুক,হাড়িভাঙা, যেমন খুশি তেমন সাজ,দৌড প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category