সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৩৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটে অব্যাহত যানজট, সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মহানগরীর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীতে পরিকল্পিতভাবে যানজট তৈরি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত রয়েছেন। নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, ৫ জুলাই থেকে সাতটা দিন ছাত্ররা দেশকে নিয়ন্ত্রিত রাখতে পারলে এখন যখন প্রশাসন পরিপূর্ণ প্রস্তুত এখন কেন চুরি-ডাকাতি, ছিনতাই এর মতো গুরুতর অপরাধ বেড়েই চলছে। নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না, কিন্তু এই সুযোগে আইন-শৃঙ্খলার অবনতি হবে তা আমরা মেনে নিতে পারি না। প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিন। স্বেচ্ছাসেবী হিসেবে ছাত্র সংগঠনের সহযোগিতা গ্রহণ করুন, কোন অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক আমরা চাইনা এবং আমরা মেনে নিতে পারব না। সমাবেশে নেতৃবৃন্দ জকিগঞ্জের শ্রমিক নেতা খলিলুর রহমানের দ্রুত মুক্তির দাবী জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, দক্ষিণ জেলা জমিয়তের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুক্তার আহমদ, সৈয়দ মোসাদ্দিক আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আহমদ সগির আমিন, আলহাজ্ব জুবের আল মাহমুদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আমিনুদ্দিন আব্দুল হালিম সাতবাকী, মাওলানা আব্দুল মতিন চৌধুরী, মাওলানা আখতারুজ্জামান,মুফতি জাকারিয়া মাহমুদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, রেজাউল হক, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সাইফুল ইসলামএলএলবি, মাওলানা মাওলানা খাইরুজ্জামান,মাহমুদুল হাসান নোমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান,মাওলানা আব্দুল আহাদ নোমান, শাহ আদনান,মাওলানা আফজল, মাওলানা আবু হানিফা সাদী, আইনুল ইসলাম, সৈয়দ শাকির আলী, আব্দুল করিম দিলদার , ছাত্রনেতা আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category