সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বেকা সিলেট ইউনিটের বার্ষিক বনভোজ ও মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬২১ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের উদ্যোগে পরিবার পরিজন নিয়ে বার্ষিক বনভোজ গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী সিলেট নগরীর কেন্টনম্যান এলাকার বাইস সড়কের রেনসাইন রিসোর্স-এ অনুষ্ঠিত হয়।

বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন বেকা সিলেট ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক ২ ময়নামতি ব্যাটালিয়নের সাবেক ব্যাটালিয়ন কমান্ডার ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীর, উপদেষ্টা বেকা সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক খান, জালালাবাদ গ্যাসের সাবেক জি.এম ও বেকা সিলেট ইউনিয়নের সাবেক সভাপতি মাহবুব ছোবহানী চৌধুরী, সাবেক পুলিশ সুপার ও সাবেক সভাপতি কাওছার আহমেদ হায়দরী, নর্থইষ্ট মেডিকেল কলেজের পরিচালক ও সদ্য বিদায়ী সভাপতি ডাঃ মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, বেকা জাতীয় নির্বাহী কমিটির পর্যটন সচিব ও সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল-হারুন রাজু, সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক বিভাস রায়, সাবেক কোষাধ্যক্ষ ও বনভোজন কমিটির আহবায়ক আব্দুল মুনিম মল্লিক মুন্না, বিদায়ী সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক ও বনভোজন কমিটির সদস্য মোঃ শাহ আলম রাফি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ পিকলু সরকার, দপ্তর সম্পাদক এহিয়া, সমাজ কল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আব্দুল লতিফ, কো-অপ্ট সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, বনভোজন কমিটির সদস্য মোঃ ছদরুল ইসলাম, আব্দুর রহমান, রুহুল আমিন, বনভোজন কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লনি, বনভোজন কমিটির সদস্য ব্যাংকার আয়েশা সিদ্দিকা রেবা, সাংবাদিক তাইনুল ইসলাম আসলাম, জুয়েনা আক্তার ঝুমু, জুনায়েদ আহমেদ, নুরুন্নাহার লাবনী, সাজন নায়েম, নুরুল ইসলাম প্রমুখ।

উক্ত বনভোজন অনুষ্ঠান চলাকালে সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায় এর পরিচালনায় বেকা সিলেট ইউনিয়নের ৩য় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ২য় মাসিক সভার সিদ্ধান্ত ও প্রস্তাব সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভা পবিত্র মাহে রমানের ১ম দিন থেকে মাসব্যাপী ২০টি দুঃস্থ পরিবারকে ইফতার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাস হয় এবং উপস্থিত সদস্যবৃন্দের কাছ থেকে তাৎক্ষণিক ভাবে তহবিল সংগ্রহ করা হয়। এছাড়াও ১০ রমজানের মধ্যে বেকা সিলেট ইউনিয়নের ইফতার মাহফিল ও গাজী বুরহান উদ্দিন মাদরসার এতিমদের সাথে আরেকটি ইফতার মাহফিলের এবং ঈদুল ফিতরের পর ঈদ পুনর্মিলনীর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে পিঠা উৎসবে পরিণত করতে যোগদানকারী সদস্যবৃন্দকে নিজ নিজ বাস থেকে পিঠা তৈরি করে আনার আহবান জানানো হয়।
ইফতার সামগ্রী বিতরণের জন্য সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী-কে আহবায়ক, শাহ আলম রাফি ও আব্দুল লতিফকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category