সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবীতে সুনামগঞ্জ সমিতি সিলেটের মানবন্ধন

Reporter Name / ৩৩৪ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবীতে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি গতকাল ২ মার্চ রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি এডভোকেট মোজাক্কির হোসেন কামালী এর সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ দিদার চৌধুরী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মির রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অর্থ সম্পাদক অধ্যাপক মোস্তািফজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সৈয়দ খুররম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের সভাপতি, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি নাদিরা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক, মহিলা সম্পাদিক লিপি বেগম, সহকারী অধ্যাপক মোঃ মাসুক আহমদ, সজল চন্দ্র আচায্য, দবিরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, আবুল কালাম, খালেদ মিয়া, অকিল উদ্দিন আহমদ, সফিক মিয়া প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি শেষে সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বরাবের লামাকাজি (এম.এ খান) সেতু থেকে স্থায়ী ভাবে টোল আদায় বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা লামাকাজি (এম.এ খান) সেতু থেকে স্থায়ী ভাবে টোল আদায় বন্ধের দাবী জানিয়ে বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকেরও বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর ধরে টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনী। অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ী ভাবে টোল আদায় বন্ধ করার জোর দাবী জানান বক্তারা। অন্যথায় সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধ ভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category