সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

রাষ্ট্রের সব বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে : রিজওয়ানা হাসান

Reporter Name / ৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

রাষ্ট্রে সব প্রকার বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করার কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশ গড়তে সবাইকে সংযমী হতে হবে। ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে। সংকীর্ণতা দূর করে ভালো কাজ করতে হবে। অন্যের দোষ না খুঁজে নিজের ভুল খোঁজার অভ্যাস গড়তে হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় শ্রীরাম কৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫তম বার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকায় আয়োজিত শ্রীমা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজওয়ানা বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, সব ধর্ম ও মতের মূল শিক্ষা মানবকল্যাণ-এই চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি শ্রী সারদাদেবীর আদর্শের কথা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন মানবতার প্রতীক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যা আজকের বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জমিলা এ চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা। বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের স্বামী ধ্যানানন্দ।

বক্তারা সারদাদেবীর শিক্ষা ও দর্শনের আলোকে বিশ্বজনীন ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশ ও মানবতার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে উপদেষ্টা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category