৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৮
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটে চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবিতে মশাল মিছিল

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ২৩ মার্চ, ২০২৫

কালাগুল, ছড়াগাঙ্গ ও বরজান বাগানের চা-শ্রমিকদের দীর্ঘ ১৪ সপ্তাহের বকেয়া মজুরি ও ৮ সপ্তাহের রেশন পরিশোধের দাবিতে নগরীতের মশাল মিছিল বের করা হয়।

শনিবার সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষে হয়।

মশাল মিছিল পরবর্তী সমাবেশে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সভাপতি তানজিনা বেগম, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি সরফরাজ সানোয়ার, বাম ছাত্র নেতা বিশ্বজিৎ শীল প্রমুখ।

বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৪ সপ্তাহ থেকে এইসকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছে না। ফলে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। ৩ মাস ধরে শ্রমিকরা ডিসি, শ্রমদপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ কর্ণপাত করছে না। অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে,হচ্ছে। মাত্র অল্প কিছু টাকার জন্য কয়েক হাজার চা শ্রমিক অনাহারে অর্ধাহারে থাকছেন। সাধারণত এ সকল ক্ষেত্রে শ্রমিকদের মজুরি নিশ্চিতের দায়িত্ব সরকার বা মালিকদের সংগঠনের। তাই অবিলম্বে বড়জান, কালাগুলসহ সকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধ করা জরুরি।

বক্তারা আরোও বলেন, বকেয়া মজুরি ও রেশনের দাবিতে যেকোন ন্যায় আন্দোলনে ছাত্ররা চা শ্রমিকদের পাশে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo