সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সিলেটের এয়ারপোর্ট এলাকারা সন্ত্রাসী মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

Reporter Name / ৪৮৬ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

 

সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকার সন্ত্রাসী ও ভূমি খেকো হিসেবে পরিচিত আওয়ামীলীগ নেতা মিসবাউল ইসলাম উরফে কয়েছ (৫০)-কে ১২ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
গ্রেফতার হওয়া মিসবাউল ইসলাম কয়েস সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধিন শরীফগঞ্জ, বসন্তপুর গ্রামের মৃত নিমার আলী ও মোছাম্মৎ হোসনে আরা বেগম এর ছেলে। সে বর্তমানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধিন বড়শলার ফরিদাবাদস্থ হোল্ডিং-২ এর আহমদ হাউজিং, ব্লক- ডি, রোড নং- ৪ এর বাসিন্দা।
এসএমপি সিলেটের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ, এসআই (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সহ একদল পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন নগরীর জিন্দাবাজার এলাকায় বিশেষ অভিযান একাধিক মামলার এজহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিসবাউল ইসলাম উরফে কয়েছ গ্রেফতার করে। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, মাননীয় আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
জানা যায়, আসামী মিসবাউল ইসলাম উরফে কয়েছ ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-২০, তারিখ- ১২ ফেব্রুয়ারি-২০২৫; জি আর নং-৮৪, ২। এফআইআর নং-৩৪, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৪; জি আর নং-৪৭৩, ৩। এফআইআর নং-১০, তারিখ- ০৫ অক্টোবর-২০২৪; জি আর নং-৪৪৯, ৪। এফআইআর নং-৭, তারিখ- ০৪ সেপ্টেম্বর-২০২৪; জি আর নং-৪০৬, ৫। এফআইআর নং-৩৪, তারিখ- ২৮ আগস্ট-২০২৪; জি আর নং-৩৮৯, ৬। এফআইআর নং-২২, তারিখ- ২৩ আগস্ট-২০২৪; জি আর নং-৩৭৭, ৭। এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার এফআইআর নং-৩, তারিখ- ৭ নভেম্বর, ২০২৪; জি আর নং-১৮৮, দণ্ডবিধি-১৮৬০; তৎসহ ৩/৪ বিষ্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর এজাহারনামীয় আসামী। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category