সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ইসলামী ফ্রন্ট সিলেট বিভাগীয় মতবিনিময়

Reporter Name / ৮১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

দেশ ও জাতির বহত্তর স্বার্থে ইসলামিক ফ্রন্ট কাজ করে যাচ্ছে
——–আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী বলেছেন, বর্তমানে দেশ এক কঠিন সংকটকাল অতিক্রম করছে। ক্ষমতার পালাবদলে রাজনৈতিক অঙ্গনে এক বিস্ফোরোন্মুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষমতা দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গন ক্রমশঃ সংঘাত-সহিংসতার দিকে ধাবিত হচ্ছে। কেউ ক্ষমতায় টিকে থাকতে এবং কারও ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনা ক্রমাগত নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। জাতীয় জীবনে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ দেশে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। যা দেশের উন্নয়ন-অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। সুতরাং এহেন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো না গেলে এযাবতকালের সর্বপ্রকার অর্জনই ম্লান হয়ে যাবে। দেশ জাতির বহত্তর স্বার্থে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
তিনি সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব হাফিজ মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা উদ্ভোধন করেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী।
সিলেট জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরে তরিকত আলহাজ্ব ব্যারিস্টার মনসুর আলম আশরাফী, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আলহাজ্ব শাহ জালাল আহমদ আখন্জী, যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক শহিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সচিব উপাধ্যক্ষ সুলাইমান খান রব্বানী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ জালাল উদ্দিন কাদেরী, কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা হারিস আল কাদেরী।
বক্তব্য রাখেন, ইসলামি ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল মোহিত হাসানী, সাধারণ সম্পাদক কাজী মোঃ কুতুব উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ারে আলম, সাধারণ সম্পাদক মাওলানা কাজী সাইফুল মোস্তফা, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন জালালী, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুফতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রহমাতুল্লিল আলামীন মসজিদের ইমাম মাওলানা আবু জাফর জালালী, নাতে রাসুল সাঃ পরিবেশন করেন শায়েক ফারহান আশেকী।
বিভাগীয় মতবিনিময় সভায় সিলেট বিভাগের প্রতিটি জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category