সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবিতে সচেতন সুনামগঞ্জবাসীর মানববন্ধন

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি: / ৪২৮ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে বসে গুটিকয়েক লোক হাওরবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিচ্ছেন যা অত্যন্ত নিন্দনীয়
আমরা এর তীব্র নিন্দা জানাই। একটি মীমাংসিত বিষয় নিয়ে টানাহেঁচড়া করে তারা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করছেন৷ তারা মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে চান৷ আমরা আশাকরবো তারা তাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহার করে সুবিপ্রবি বাস্তবায়নে এগিয়ে আসবেন৷ যে জায়গায় বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে জেলার মধ্যে উপযুক্ত জায়গা৷ তাই নির্ধারিত স্থানে সুবিপ্রবি ক্যাম্পাস স্থাপণ কার্যক্রম দ্রুত শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান তারা।

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, শান্তিগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, আব্দুল মজিদ কলেজের প্রভাষক জাফর আলী, কবির আহমদ, প্রভাষক দোলন দেবনাথ, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুলেমান কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মামুন আহমদ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা রায়হান আহমদ, এনজিও কর্মকর্তা বেলাল আহমদ, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, শাহনুর সুলতান ও শিক্ষার্থী আপন মিয়া৷ এসময় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category