সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ

মো: উসমান গনি, শান্তিগঞ্জ:: / ৭৪৭ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও রাস্তায় ব্যাপন ভাঙনের সৃষ্টি হয়েছে৷ এতে চরম ভোগান্তি পড়তে হচ্ছে ইউনিয়নের কয়কেকটি গ্রামের মানুষ।

জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর রাস্তাটিতে ব্যাপক ভাঙনের শুরু হয়। এরপর ২০২৪ সালে আবারও ভাঙন দেখা দিলে বীরগাঁও গ্রামের সন্তান সমাজসেবক সাদিকুর রহমান( বাছন) তার নিজ অর্থায়নে গ্রামের কিছু উদ্যমী তরুণদের নিয়ে বাশ ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন রোধে কার্যকরী ভূমিকা রেখেছিলেন। ফলে যাতায়াতের ব্যবস্থা হয়েছিল ইউনিয়নবাসীর।

পাগলা বাজার থেকে বীরগাঁও খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই রাস্তা দিয়ে ইউনিয়নের প্রায় সকল পেশার মানুষেরা চলাচল করেন৷ পাগলা বাজার থেকে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আবারও ভাঙনের কবলে পড়েছে৷ রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে৷ এই মুহুর্তে যদি রাস্তাটির সংস্কার না হয় তবে বর্ষায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

এলাকাবাসী বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিগ্ন ঘটছে৷ যদি এখন রাস্তাটি ঠিক না করা হয়ে মারাত্মক সমস্যায় পড়তে হবে আমাদের৷ আমাদের দাবী বর্ষার আগেই দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দেয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category