সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

লালাবাজারে জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৫১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

দক্ষিণ সুরমার লালাবাজারে জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রাঙ্গণে জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও লালাবাজার ইউনিয়ন পরিষদ আয়োজিত সেবা কার্যক্রমের উদ্ভোধন শেষে তথ্য সেবার বিভিন্ন ষ্টল পরিদর্শন করে স্হানীয়দের উদ্দেশ্যে ঊর্মি রায় বলেন, জনগণের দোরগোড়ায় সেবার মান ত্বরান্বিত করতে ইউনিয়ন পরিষদে সেবার মান বাড়াতে নাগরিক সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ। এরই পাশাপাশি ইউনিয়নের নাগরিকদের স্বাস্থ্য সেবা, মহিলাদের গর্ভকালীন সেবা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিশুদ্ধ পানি, কৃষি সেবা বৃদ্ধি পেয়েছে। এসব সেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধের কাজ করতে হবে।
ষ্টল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা, পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোন্তাকিম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রন্জন তালুকদার, জনস্বাস্থ্য প্রোকৌশল কর্মকর্তা কাজী রিয়েল, প্রাণী সম্পদ কর্মকর্তা মমতাজ বেগম, তথ্য সেবা কর্মকর্তা বদরুন নাহার বিউটি, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মনির, ইউপি সদস্য বেলাল আহমদ, হোসাইন আহমদ মুক্তার,আব্দুল কাদির,লোকমান আহমদ, শামীম আহমদ,ইউপি সদস্যা শিশুবান বেগম,হাসনা আক্তার, শেলিনা আক্তার, ইউপি সচিব মনির উদ্দিন, সমাজসেবী জিতু মিয়া, স্বাস্থ্যকর্মী নিকুঞ্জ কুমার নাথ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category