৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩১
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তাদের খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১৭ মে, ২০২৫

কৃষি সম্প্রসারণ অধিপ্তরের সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তাদের জন্য খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আয়োজনে সিলেট অঞ্চল অতিরিক্ত কৃষি পরিচালকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিএআরসি, এসআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ বক্তীয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন, ক্রপ জোনিং প্রকল্পের বিএআরসি ক্রপ এক্সপার্ট ড. মোঃ আজিজ জিলানী চৌধুরী ।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন।
ক্রপ জোনিং সিস্টেমের উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবিদ হোসেন চৌধুরী।
খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) হামিদুর রহমান।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। তবে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমির পরিমান হ্রাস, ভূমি ও মৃত্তিবন সম্পদ এবং কৃষি উপকরণের কার্যকর ও সঠিক ব্যবহার, গবেষণার সাথে মাঠ পর্যায়ে ফলনের পার্থক্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির মতো বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন বর্তমান কৃষি।
ক্রমহ্রাসমান আবাদি জমি এবং সীমিত প্রাকৃতিক সম্পদের বিপরীতে জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে হলে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। এ প্রেক্ষিতে টেকসই কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও লাগসই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কৃষির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ২০১৭ সাল হতে ক্রপ জোনিং বাস্তবায়ন করছে।
এর মাধ্যমে সার খরছ সাশ্রয় ও ফলন বৃদ্ধি করা সম্ভব। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo