৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৮
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

ছাতকের গেদা মিয়ার অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

ছাতক প্রতিনিধিঃ
  • আপডেট শুক্রবার, ৩০ মে, ২০২৫

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষমসোম গ্রামের সর্বস্তরের জনগণ অবৈধ ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে গতকাল ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রধান করছেন।

জানা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের শফিকুর রহমান গেদা মিয়া একটি সরকারি ঘর বরাদ্দ পায়। বরাদ্দকৃত ঘরে দীর্ঘদিন ধরে শফিকুর রহমান গেদা মিয়া তার সাঙ্গপাঙ্গ নিয়ে মদ গাঁজা ও জোয়ারসহ নানাবিধ অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছে। তাছাড়া মাদকসেবন ও বিক্রির মাধ্যমে এলাকার যুবসমাজকে চরম অধ পতনের দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি খারাপ নারীদের আনাগোনা ও দেহব্যবসা চলে বরাদ্দকৃত এ ঘরের ভিতর। বিবাদী শফিকুর রহমান গেঁদা মিয়া তার সাঙ্গপাঙ্গদের এসব কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এতে আশপাশের ধর্মপ্রাণ মানুষ ও এলাকার তরুনসমাজের মারাত্মক ক্ষতি হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই তাদের আনাগোনা বাড়তে থাকে। মাদকের বিশ্রী গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে।

এমতাবস্থায় এলাকার সর্বস্তরের জনগণ গত বুধবার এসব অবৈধ অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত শফিকুর রহমান গেদা ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে ও মাদকের আস্তানা ভেংগে দিতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রধান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo