৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৬
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেট মহানগরীর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে ইংল্যান্ড প্রবাসী সিলেট সদর উপজেলার সাবেক দু’জন ছাত্রনেতার স্বদেশ আগমন উপলক্ষে ২৯ মে বৃহস্পতিবার তেমুখিতে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
সিলেট সদর উপজেলার জামায়াতে আমীর মোঃ নাজির উদ্দিনের সভাপতিত্বে ও ৩৮নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। স্বাগত বক্তব্য রাখেন ৩৮ নং ওয়ার্ডের সভাপতি দুলাল আহমদ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি, কুমারগাঁওয়ের কৃতি সন্তান মু. জিয়াউর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল মোঃ নূরুল আমীন তারেক।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দীন, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ, ৩৮নং ওয়ার্ডের সহ সভাপতি মাওলানা উসমান গণি ও মাষ্টার গোলজার আহমদ, মোগলগাঁও ইউনিয়নের সেক্রেটারি মাছুম আহমদ, ৩৯নং ওয়ার্ডের সেক্রেটারি সাব্বির আহমদ, সদর সমাজ কল্যাণ ফোরামের সহ সভাপতি বাদশা মিয়া ও সেক্রেটারী আব্দুল আহাদ, ৩৮নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি শামসুল হক, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণের সভাপতি জিতু মুন্না ও জগলু প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo