সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

রাজধানীতে জমে উঠেছে পশুর হাট

Reporter Name / ৫৬৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

 

রাজধানীর অলিগলিতে বসেছে গরু-ছাগলের বাজার। শেষ সময়ে এসে জমে উঠেছে এসব হাট। বুধবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ের জিটিসিএল ভবনের পেছনের সড়কে অনানুষ্ঠানিক গরুর বাজারে এমন চিত্র দেখা গেছে।

একটি সুনির্দিষ্ট অ্যাগ্রো ফার্মের ব্যানারে আয়োজন করা ওই গরুর বাজারে এরই মধ্যেই ৩ শতাধিক গরু ছাগল উঠেছে। প্রথম দিনেই ৩৯টি গরু-ছাগল বিক্রিও হয়েছে।

রাজধানীর অলিগলিতে জমে উঠেছে পশুর হাট

সিরাজগঞ্জ থেকে নিজস্ব খামারের ৯টি গরু নিয়ে এসেছেন মুসলিম। তিনি জাগো নিউজকে বলেন, মাত্রতো উঠেছি বাজারে। ক্রেতারা দাম করছেন। এখনো একটাও বিক্রি করতে পারিনি। তবে মানুষ কিছুটা আইডিয়া করার জন্য অপেক্ষা করছে। বেচাকেনা শুরু হলে এবং আইডিয়া হয়ে গেলে সবাই কেনা শুরু করবে।

বাজার ব্যবস্থাপকদের একজন বাবু মিয়া জানান, গেল দুইদিন এখানে গরু উঠেছে। তবে আজ থেকে আনুষ্ঠানিক বাজার শুরু হয়েছে। এরই মধ্যে ৩৯টি গরু বিক্রিও হয়েছে।

রাজধানীর অলিগলিতে জমে উঠেছে পশুর হাট

পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা মাহবুব আলম জাগো নিউজকে বলেন, গরু কেনার জন্য এসেছি। তবে আমাদের প্রত্যাশা এবং খামারিদের দামে ব্যাপক ফারাক। সম্ভবত আমাদের আইডিয়া না থাকার কারণে এটা হচ্ছে। দেখি যাচাই-বাছাই করে কিনে ফেলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category