সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে – মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক

Reporter Name / ৬৫০ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেছেন, মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে উন্নতমানের পোনা প্রয়োজন। কিন্তু জলাশয় ভরাট, পরিবেশ দুষণসহ বিভিন্ন কারণে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় প্রাকৃতিকভাবে উন্নতমানের যে পোনা পাওয়া যেত তা কমে যাচ্ছে। তাই পোনা উৎপাদনে কৃত্রিম প্রজননের উপর গুরুত্ব দিতে হবে। পোনা উৎপাদন এবং মৎস্য সম্পদ উন্নয়নে সিলেটে অধিক সংখ্যক প্রকল্প গ্রহণ করা হবে। তিনি শনিবার (২১জুন) সিলেটে অনুষ্ঠিত বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

সিলেট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে নগরীর মির্জাজাঙ্গালে নির্ভানা ইন কমপ্লেক্সের কনফারেন্স হলে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আসাদুল বাকীর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আশরাফুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস। কর্মশালার শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, পঞ্চাশ ষাটের দশকে সরকারিভাবে নির্মিত মৎস্য খামারগুলোর অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। উত্তম মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য চাষের আধুনিকায়নের মাধ্যমে এ খাতে বিপ্লব ঘটানো সম্ভব। এছাড়া মৎস্য সম্পদ রক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি কর্মশালায় আগত জেলার মৎস্য খামারীদের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় অন্যান্য বক্তারা জুলাই ২০২৪ থেকে জুন ২০২৮ অর্থাৎ চার বছর মেয়াদী এ প্রকল্পটি মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে সকলের প্রচেষ্টায় সফলতার মুখ দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় অন্যান্যদের মাঝে সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনঃ বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category