সর্বশেষ:
নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায়

আবদুল কাদির জীবন / ১৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিদায়ের মুহূর্ত সবসময়ই বেদনার। দীর্ঘদিনের সহকর্মী, প্রিয় শিক্ষক ও আপনজনকে বিদায় জানাতে গিয়ে আবেগঘন হয়ে উঠেছিল আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পরিবেশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২ ঘটিকার সময় সিলেট নগরীর জালালাবাদস্থ “আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ” প্রাঙ্গণে কলেজের পৌরনীতি বিভাগের প্রভাষক আলবাব হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র শিক্ষক জনাব জিয়াউর রহমান, প্রাইমারি শাখার প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক, মোঃ রুহুল আমিন, মমতাজ বেগম, হাসিনা আক্তার, জৈবুন্নেছা খানম, কনিকা গোস্বামী, শামীমা আখতার, সনিয়া আক্তার, লোকমান হোসেন, সুজন আহমদ, কলেজ শাখার ইংরেজি প্রভাষক আব্দুল কাদির জীবন, অর্থনীতি প্রভাষক আব্দুল মুমিন সহ শিক্ষক -কর্মচারী ও সংশ্লিষ্টরা ভালোবাসা ও শ্রদ্ধায় প্রিয় সহকর্মীকে বিদায় জানান।

বিদায় অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, একজন সহকর্মী যখন বিদায় নেন, তখন শুধু একটি কর্মস্থল থেকে তাঁর প্রস্থান ঘটে না—সঙ্গে থেকে যায় অসংখ্য স্মৃতি, ভালোবাসা ও হৃদয়ের বন্ধন। আলবাব স্যারের কর্মনিষ্ঠা ও আন্তরিকতা কলেজ পরিবারের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সহকর্মীরা বলেন, কর্মজীবনের পথচলায় কিছু মানুষ শুধু সহকর্মী হয়ে থাকেন না, আপনজন হয়ে ওঠেন। আলবাব স্যারও তেমনই একজন। তাঁর সঙ্গে কাটানো প্রতিটি দিন, শ্রেণিকক্ষের স্মৃতি, সহকর্মীদের সঙ্গে আন্তরিক মুহূর্ত—সবকিছুই কলেজ পরিবারের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।

শেষে কলেজ পরিবার ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আলবাব স্যারকে বিভিন্ন উপহার, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। তাঁর আগামীর কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন উপস্থিত সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category