সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বিএনপির সমালোচনা করায় জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

আকাশবাংলা ডেস্ক / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে জাতীয়তাবাদী দল বিএনপির সমালোচনা করে মন্তব্য করায় সিলেটের মোহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা জামায়াত নেতা মোঃ জামিরুল ইসলাম চৌধুরীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শাহপরান থানাধীন ইসলামপুরের মোহাম্মদপুর আবাসিক এলাকায় জামিরুল ইসলাম চৌধুরীর বাসভবনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। জামিরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত।

হামলার সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং লুটপাট চালানো হয়। এ সময় বাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যরাও হেনস্তার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করাকে কেন্দ্র করে মূলত এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে জামিরুল ইসলাম চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে আবারও হামলা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন তাঁরা। এ ঘটনায় এলাকায়ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা নিজেদের নিরাপত্তার স্বার্থে হামলাকারীদের পরিচয় প্রকাশ করতে অনীহা জানিয়েছেন।
উক্ত ঘটনার জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category