সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সড়ক দু-র্ঘ-টনায় এক ছাত্রের মৃত্যু: অধ্যক্ষের শোক প্রকাশ

Reporter Name / ৩৬১ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সিলেট গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরেক জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এ জানুয়ারি) দুপরে উপজেলার সতি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয় একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান।

জানা যায়, বুধবার রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষায় শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান।

 

আকাশ বাংলা ডটকম/একেজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category