৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫০
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি বৃহস্পতিবার

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার ২০২৫-২০২৬ ইংরেজি সনের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে জজকোটস্থ আইনজীবী সহকারি ভবনের ২য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। ফলে আইনজীবী সহকারিগণের ভোটে বৃহস্পতিবার উৎবমূখর থাকবে আদালতপাড়া। এবার নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জনপ্রার্থী। নির্বাচন পরিচালনায় থাকছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জমির উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র পাল নিবাস।

সভাপতি পদের জন্য লড়ছেন হাজী মোঃ জয়নাল আবেদীন, মোঃ দিলাজ আহমদ, আতাউর রহমান চৌধুরী রুকেল ও শাকিল আহমদ। সহ-সভাপতি- পদে জন্য মোঃ শরিফ আহমদ ও সুলতান আহমন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বীরেন্দ্র চন্দ্র মল্লিক ও মোঃ শাহনূর আলী, লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে আসাদ উদ্দিন তালুকদার ও সফিকুর রহমান।

এছাড়াও কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে বিপুল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মোঃ নূরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব চন্দ।

সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মোঃ জুবের আহমদ, তারা মিয়া, মোঃ শিমুল আহমদ, সোহাগ আহমদ, ঝুমুর চন্দ্র দাস, শাহ মোঃ এমাদুল হক রাজন, মোঃ বুরহান উদ্দিন উজ্জল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জমির উদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র পাল নিবাস। বিজ্ঞপ্তি

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo