সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

Reporter Name / ৬৬৫ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট নগরীর দরগা মহল্লাহ’ পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ০১ ফেব্রুয়ারি শনিবার রাতে মুহিবুর রহমান একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয়।

পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু। বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা ইয়াহিয়া মেহেদী ও মোশাহিদ মিয়া, সহ সভাপতি মুফতি আব্দুল খাবির, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সাংগঠনিক সম্পাদক এ এস বাবলা জায়গীদার, আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান শাবলু, সদস্য শাকিল আহমদ, শাহিন আহমদ, সাহাব আহমদ, সাহান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন ও এলাকার উন্নয়নে পায়রা সমাজকল্যাণ সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মহামারী করোনা, ভয়াবহ বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এই সংঘ। বক্তারা বলেন, এই সামাজিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলো মানব সেবায় এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হবেন। বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ হয়। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category