সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৪০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ ব্যাক্তির কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া হাতিমনগর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় তুরুকভাগ গ্রামের হায়াত আহমদের ছেলে দাইয়ান আহমদ (২৬), মৃত মাখন মিয়ার ছেলে জাফর আহমদ,(৪০) নলুয়া গ্রামের কালা মিয়ার ছেলে আশিক মিয়া (৪৫)সহ মোট চারজনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

জানা যায়, কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার দায়ে ৪ জনকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, ‘জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category