৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৫
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

আকাশ বাংলা ডেস্ক : সিলেটে বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত ৩০ তম বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শুক্রবার, ১৭ জানুয়ারি নগরীর সুবিদবাজারস্থ মিতালী কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া। উক্ত মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা রুমান আহমেদ। ফ্রি ক্যাম্পেইন পরিচালনা করেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি নুর আমিন রনি, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি, দপ্তর সম্পাদক শুয়েব আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন’র প্রতিষ্ঠাতা তারেক আহমদ, একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছাম্মৎ কবিতা, দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ এছাড়া বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“পাবো অপরিসীম সন্মান,করিলে সেচ্ছায় রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটি বাংলাদেশ। শুধু তাই নয় উক্ত মানবিক সংগঠন দেশের বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক, সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলেছেন।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo