সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৪২০ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্ট ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড’র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রধান পৃষ্ঠাপোষক ও উপদেষ্টা লায়ন রুপম কিশোর বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ১৪ ফেব্রুয়ারী’২৫ সিলেট জেলার দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ শীতবস্ত্র বিতরণের পঞ্চম তম কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক, সাংবাদিক উৎফল বড়ুয়া’র সার্বিক তত্তাবধানে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার স্বপ্নের বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও অত্র অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা, গোবিন্দগঞ্জ আবদুল স্মৃতি কলেজ এর সহকারী অধ্যাপক বরন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নের বিদ্যানিকেতন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন প্রতিষ্ঠাতা মো: তারেক আহমেদ, শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্ত প্রমুখ।

এছাড়া যুব পরিষদ এযাবৎ দেশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ, বন্যাসহ যেকোন দুর্যোগকালীন মানুষের পাশে দাড়ানো এবং মানব কল্যাণে কাজ করে চলেছে।

বক্তাগণ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নেতৃবৃন্দসহ লায়ন রুপম কিশোর বড়ুয়া এবং অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাষ্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category