সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

এটিএম আজহারের মুক্তির দাবিতে ১৮ ফেব্রুয়ারীর বিক্ষোভ মিছিল সফল করুন : মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ৩৬৬ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট জেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারী দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে সিলেটের রেজিষ্ট্রি মাঠে ঐ দিন সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিল ও সমাবেশ সফলের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন বিগত স্বৈরাচার সরকারের অন্যায় আক্রোশের স্বীকার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। স্বীকৃত স্বৈরাচাররা পালিয়ে যাবার পরেও তাকে এখনো মুক্তি দেয়া হয়নি। তিনি বলেন অন্যায় ভাবে আটক এটিএম আজহারের অনতিবিলম্বে মুক্তির দাবিতে ১৮ ফেব্রুয়ারীর বিক্ষোভ মিফিল সফল করুন।
মাওলানা হাবিবুর রহমান ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকালে সিলেট জেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির সিলেট পূর্ব জেলা সভাপতি মারুফ আহমদ, পশ্চিম জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category