সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ক্যাডেট কেয়ার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

Reporter Name / ৪২১ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

জকিগঞ্জের ক্যাডেট কেয়ার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ক্যাডেট কেয়ার স্কুলের প্রিন্সিপাল মোঃ নোমান উর রশিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দিন। সহকারী শিক্ষক আছাদ উদ্দিনের সঞ্চালনায় ও স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক কে.এম মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শাব্বির আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন বলেন, জীবনে বড় হতে হলে ফিজিক্যাল, মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল এই তিন ধরনের ফিটনেস সবাইকে অর্জন করতে হবে। বিদ্যালয়ের কো-কারিকুলার এক্টিভিটিজ এর মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এই তিনটি ফিটনেস অর্জনে অসামান্য ভূমিকা রাখে। সম্মানিত অতিথির বক্তব্যে এ.টি.এম সেলিম চৌধুরী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করে শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখার প্রত্যাশা করে ক্যাডেট কেয়ার স্কুলের সকল সহযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় অত্র স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, তারেক আহমদ, পান্না বেগম, তাহেরা বেগম, লুৎফা আক্তার রিয়া, হাসান আহমদসহ স্কুল পরিচালনা পরিষদের সদস্য অভিভাবক শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category