সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দরগামহল্লায় শাহজালাল ইয়ুথ ফোরামের ফ্রি খৎনা ক্যাম্প সম্পন্ন

Reporter Name / ৪৩৮ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ইসলামিক রাষ্ট্র গঠনে বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে
—— মোহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামিক রাষ্ট্র গঠনের লক্ষে মানবিক কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে সমাজের দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করতে হবে। যারা নিঃস্বার্থে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাদের মধ্যে অন্যতম সমাজসেবী নিয়াজ মুহাম্মদ আজিজুল করিম। তিনি দরিদ্রদের মধ্যে ফ্রি খৎনা ক্যাম্পের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমানে সবাইকে কাজ করার আহ্বান জানান।
তিনি গত ২২ ফেব্রুয়ারী শনিবার সকালে নগরীর দরগাহ মহল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে শাহজালাল ইয়ুথ ফোরাম ১নং ওয়ার্ড কোতোয়ালী থানার আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ি নেতা নিয়াজ মুহাম্মদ আজিজুল করিম এর সার্বিক সহযোগিতায় আয়োজিত ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাহজালাল ইয়ুথ ফোরামের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সুরা সদস্য মাওলানা আব্দুল মুকিত, পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জামায়াতে ইসলামী কতোয়ালি পশ্চিম এর আমির মাওলানা আজিজুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী নেতা নিয়াজ মুহাম্মদ আজিজুল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড সহ-সভাপতি সৈয়দ খিজির আহমদ, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক এ এস জায়গীরদার বাবলা, জামায়াতে ইসলামী কোতোয়ালি পশ্চিমের সেক্রেটারি পারভেজ আহমদ, অর্থ সম্পাদক চৌধুরী এনায়েত মৌলা রাজু, বিএনপি নেতা শাহীন আহমদ, আবুল মুনতাসীর চৌধুরী সাব্বির, সাহাব উদ্দিন, আবুল মনসুর চৌধুরী সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সন্তানদের ফ্রিতে খৎনা ক্যাম্পের পৃষ্টপোষকতা করায় সমাজসেবী নিয়াজ মুহাম্মদ আজিজুল করিমকে সাধুবাদ জানিয়ে এ ধরনের মহতি কার্যক্রমে অন্যান্য মানবদরদী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category