সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথ থেকে মা ও সন্তান নিখোঁজ থানায় সাধারণ ডায়েরী

Reporter Name / ৪৩৩ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সিলেটের বিশ্বনাথ থানাধিন মান্দাবাজ গ্রাম নিবাসী হেকিম আলীর ছেলে জমির উদ্দিন (৪০) এর স্ত্রী মোছাঃ সুহেদা আক্তার রনি (৩৮) ও তার মেয়ে সাদিয়া বেগম (৮) গত ০৫/০৪/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ২টা থেকে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে সুহেদা আক্তার রনি’র ভাই সিলেটের জালালাবাদ থানাধিন পূর্ব দর্শা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মোঃ ফরিদ উদ্দিন আকরম বিশ^নাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জিডি সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানাধিন মান্দাবাজ গ্রামের জমির উদ্দিন এর সাথে ১৮ বছর আগে দুই সন্তানের জননী নিখোঁজ মোছাঃ সুহেদা আক্তার রনি’র বিবাহ হয়। বিগত কিছু দিন ধরে তাদের সংসারে বিরোধ চলে আসছে। গত ৫ এপ্রিল শনিবার দুপুর ২টার দিকে নিখোঁজ সুহেদা আক্তার রনি তার মেয়ে সাদিয়া বেগম-কে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ খবরটি বাদী মোঃ ফরিদ উদ্দিন আকরম এর ভাগনা সায়েম আহমদ (১৬) মোবাইল ফোনের মাধ্যমে জানালে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মোছাঃ সুহেদা আক্তার রনি উচ্চতা ৫ ফুট ও সাদিয়া বেগমের উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি, উভয়ের গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন- মিডিয়াম, হাল্কা-পাতলা, চুলের রং- কালো, চোখের বর্ণ- কালো। উভয়েই সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ব্যাপারে বিশ^নাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী অভিযোগের সততা স্বীকার করে বলেন, নিখোঁজদের বিষয়ে আমাদের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category