সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

উলামা পরিষদের ইসলামী বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে আত-তাক্বওয়া মসজিদ কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৮৫ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’র আয়োজন করতে যাচ্ছিলো মহানগরের কুমারপাড়াস্থ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষ। তবে ‘উলামা পরিষদ’ নাম সংগঠনের বাধার মুখে তারা কনফারেন্স আলিয়া মাঠের পরিবর্তে ‘আত-তাক্বওয়া মাসজিদ’ প্রাঙ্গণেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের এ ধরনের কর্মকান্ড সম্পূর্ণ ইসলামী বিরোধী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’র মুতাওয়াল্লি আব্দুছ ছবুর চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আলিয়া মাদরাসা মাঠে তাদের ৭ম ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ আয়োজনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু ‘উলামা পরিষদ’র বাধা ও প্রতিবাদের মুখে পুলিশ বাইরে কনফারেন্স আয়োজনের অনুমতি দেয়নি। ফলে সিলেটের ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ কর্তৃপক্ষ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ প্রাঙ্গনেই দুদিনব্যাপী এই কফারেন্স করবেন। তিনি বলেন, যারা ইসলাম প্রচারে বাধা দিচ্ছেন, তারা পথভ্রষ্ট। আমরা সত্যের পথে আছি, আমাদের বিজয় নিশ্চিত।

কনফারেন্সে দেশ-বিদেশের স্কলাররা আলোচনা করবেন উল্লেখ করে মুতাওয়াল্লি আব্দুছ ছবুর বলেন, সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের কনফারেন্সে এসে কথাগুলো শুনুন। আলেমরাও এসে আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা নিজেদের ‘শুধরে’ নেবো।

‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ কর্তৃপক্ষের বর্তমান সময়ের আহলে হাদিস অনুগামীতা ও সিলেটের পরিচালিত তাদের নানা কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আব্দুছ ছবুর চৌধুরী ও মাসজিদ কমিটির সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী।

৭ম সিরাতুল মুস্তাকিম কনফারেন্স উপলক্ষে ৫ ফেব্রুয়ারী-২০২৫ বৃহস্পতিবার তাক্বওয়া মাঠে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সর্বজনাব শায়েখ মোঃ মাজেদুল ইসলাম মাদানী, শায়েখ সাদিকুর রহমান, কালাম আহমদ চৌধুরী, শহিদুল ইসলাম, মুজিবুল হক রাজু, আব্দুল বাতিন চৌধুরী, জুবের আহমদ টুটুল, আব্দুছ ছবুর চৌধুরী, মোঃ আব্দুল বাছিত চৌধুরী নিপু, হুমায়ূন কাদির রিপন, মোঃ আফজল হোসেন মাফিক, আহমদ রাহিক্ব মজুমদার, নুরুল হক স্বপন, জুয়েল আহমদ চৌধুরী, ফয়সাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category