সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

আকাশবাংলা ডেস্ক / ৫৪০ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ঢাকা: ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রবেশ করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ব্যাংকের চারপাশে অবস্থান নিয়ে ডাকাতদের অবরুদ্ধ করে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার দ্বিতীয় তলায় প্রবেশ করে।

ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন।

ঘটনাস্থল থেকে একাধিক সূত্র জানায়, রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতের পাশাপাশি কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম উপস্থিত আছেন।

একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ  ১০ থেকে ১২ জন স্টাফ আছেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন। বর্তমানে সবাই ডাকাতদের হাতে জিম্মি রয়েছেন। ডাকাতের সংখ্যা জানা যায়নি, তিনের অধিক সদস্য থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category