সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুপারিশ করেছে টাস্কফোর্স

Reporter Name / ৪০৪ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

‘নো পিএইচডি, নো প্রফেসর’ নীতির বাস্তবায়ন করতে হবে

শিক্ষাখাতে সংকট থেকে উত্তরণে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুপারিশ করেছে টাস্কফোর্স।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সুপারিশ করা হয়।

এদিন রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বেও উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে বর্তমানে দেশে বিভিন্ন খাতে যে সংকট চলছে তা উত্তরণে টাস্কফোর্স বিভিন্ন সুপারিশ করে। শিক্ষাখাতে উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতির আলোকে বিভিন্ন পদ্ধতির শিক্ষাব্যবস্থা একীভূত করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রেস সচিব বলেন, শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ‘নো পিএইচডি, নো প্রফেসর’ নীতি বাস্তবায়ন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত উন্নত করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category