সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

Reporter Name / ৬১৫ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ বলেছেন, শারীরিক ও মানসিক উন্নয়নে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের প্রধান কাজ জ্ঞান অর্জন, সেই লক্ষ্যে শুধু চর্চার জন্য যতটুকু সময় দরকার মোবাইল ব্যবহার করা। মোবাইলের অপব্যহার থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে অভিভাবকদের যত্নবান হতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক গত ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকালে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্কুলের প্রিন্সিপাল রাজকুমার সিং এর সভাপতিত্বে এবং শিক্ষক নাফিলা ও রেজাউল করিম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ড অফ ট্রাস্টিজ মেম্বার প্রফেসর এ.এনএন.এ মাহবুব আহমেদ। অনুষ্ঠানে স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ মুজিবুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category