৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৯
সংবাদ শিরোনাম
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” ব্লগার সাজিব আহমেদ রাথিন ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, শিশুদের চিত্ত বিনোদনের জন্য যেমনি খেলাধুলা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক। তিনি বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। সত্যিকার অর্থে ভালো মানুষ হতে হলে সুশিক্ষা অপরিহার্য। সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব।
তিনি ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও জাকির আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ বশির আহমদ, উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তোফায়েল আহমদ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহমদ মাইনুল হাসান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ শাহরিয়ার আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মনজুরুল আলম, উপপুলিশ কমিশনার মোঃ রিয়াজুল করিব, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, উপপুলিশ কমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য, বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, অভিভাবক সদস্য আহমদ কবির রিপন, রুমানা বাহার চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী প্রমুখ।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo