সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সিলেট বিবেকের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৪৬ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

মানব সেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’ এর কার্যকরী পরিষদের মাসিক সভা গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টায় মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিবেক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী শিলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সহ সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক অনবীর রায়, কোষাধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র চন্দ, সহ কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য
এপেক্সিয়ান জি.ডি. রুমু, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ প্রমুখ।
সভায় সংগঠনের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ইমিগ্রেশন এডভাইজার জি.ডি রুমুকে আহবায়ক ও ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, হারাধন দেব প্রভাষ, বিনয় ভূষণ তালুকদার ও রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ-কে সদস্য মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সম্প্রতি বার্ষিক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করায় কমিটি দু’টির আহবায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর ও সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল-কে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category