সর্বশেষ:
আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতি অনুপ্রেরণা: কয়েস লোদী আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের পৌরনীতি প্রভাষক আলবাব হোসেনের আনুষ্ঠানিক বিদায় আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

উপজেলা জামায়াত আমিরের প্রত্যাহার চান জেলা শিবির সভাপতি

Reporter Name / ৩৮৬ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতাকে ডাকায় জামায়াতের আমিরের অপসারণ চাইলেন গাইবান্ধা জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদৌস। সোমবার (১০ মার্চ) সুন্দরগঞ্জ উপজেলা হলরুমে এক ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা আমির শহিদুল ইসলাম মঞ্জু। ইফতার মাহফিলে এক আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ করেন ওই উপজেলা জামায়াতের আমির। এ নিয়ে এখন জেলাজুড়ে চলছে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড়।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম রেজাকে ইফতারে আমন্ত্রণ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমির শহিদুল ইসলাম মঞ্জু। তিনি সুন্দরগঞ্জ উপজেলা হলরুমে সোমবার ৯ রোজায় ইফতারের আয়োজন করেন। সেই ইফতারে গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদৌস আওয়ামী লীগের এই নেতাকে দেখায় তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছিলেন এবং আমির শহিদুল ইসলাম মঞ্জুর অপসারণের দাবি করেন।

এ বিষয়ে ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান বলেন, ফ্যাসিস্টকে জামায়াত-বিএনপিসহ যারাই পুনর্বাসন করার চিন্তা করবে ছাত্রশিবির তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে। জামায়াতের প্রতি আমাদের আহ্বান থাকবে অনতিবিলম্বে উপজেলা আমিরকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিম সরকার বলেন, আমি নিজেও উপস্থিত ছিলাম। তবে সুন্দরগঞ্জ উপজেলা আমির তাকে চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিয়েছে। এটি সংগঠনের বিষয়। এটি মূলত ভুলবশত হয়েছে।

সূত্র: কালবেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category